বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১৪
২৯১
গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পের পর সহায়তা প্রেরণের জন্য বৃহস্পতিবার ‘আরব ভাইদের’, ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এতে করে এই অঞ্চলের দেশগুলোর বছরের পর বছরের কূটনৈতিক নীরবতা ভেঙে যেতে দেখা গেলো।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হানলে দুই দেশের মোট প্রায় ৪০,০০০ বেশী লোকের প্রাণহানী ঘটে।
ভয়াবহ ওই ভূমিকম্পের পর আসাদ এক দশক আগে সিরিয়ার গৃহযুদ্ধে রক্তপাতকে কেন্দ্র করে তার সাথে সম্পর্ক ছিন্ন করা দেশগুলোসহ বেশ কয়েকটি আরব দেশের নেতার ফোন পান। সহায়তা সামগ্রী বোঝাই প্রায় ১২০ টি বিমান সিরিয়ার বিমানবন্দরগুলোতে অবতরণ করে, যার প্রায় অর্ধেক আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। ২০১৮ সালের শেষের দিকে দেশটি সিরিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধার করেছিল।
বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আসাদ বলেন, ‘দুর্যোগের প্রথম ঘন্টায় ‘আমাদের আরব ভাইদের মধ্য থেকে আমাদের পাশে থাকা সমস্ত দেশকে ধন্যবাদ জানানো থেকে আমরা বিরত থাকতে পারি না।’ তিনি বলেন, ‘সঙ্কটকালে কঠিন পরিস্থিতি মোকাবিলা করায় আমাদের ক্ষমতা বাড়ানোর ওপর তাদের সাহায্যর একটি বড় প্রভাব ফেলেছে।
ভয়াবহ ওই ভূমিকম্পে ১২ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার কমপক্ষে ৩,৬০০ মানুষের মৃত্যু হয়েছে। ওই যুদ্ধে দেশটির বিভিন্ন অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, প্রায় ৫ লাখ লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়েছে।
দেশটি আগামী কয়েক বছর ধরে গভীর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে থাকবে উল্লেখ করে আসাদ বলেন, বিপর্যয়ের আকার এবং আমাদের উপর যে কাজগুলি বর্তেছে তা ক্ষমতার চেয়ে অনেক বেশি।’
সিরিয়ায় সাহায্য প্রচেষ্টার নেতৃত্বে থাকা সংযুক্ত আরব আমিরাত, দামেস্কের বিচ্ছিন্নতা ভাঙতে এবং এটিকে আরবের ভাঁজে ফিরিয়ে আনার পদক্ষেপে অগ্রণী ভূমিকা রেখেছে। এদিকে এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো বিপর্যয় মোকাবিলায় সিরিয়ায় মঙ্গলবার থেকে এ পর্যন্ত ত্রাণবাহী দুটি বিমান পাঠিয়েছে সৌদি আরব।
আসাদ দামেস্কে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে মিলিত হওয়ার পাশাপাশি মিশর, বাহরাইন এবং জর্ডানের নেতাদের কাছ থেকেও ফোন পেয়েছেন।
সুত্র বাসস
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক