অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ১৩ রাস্তা উদ্বোধন করলেন এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৫

remove_red_eye

৫৪১

লালমোহন প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় একদিনে ১৩ টি রাস্তা উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দিনব্যাপী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে এসব রাস্তা উদ্বোধন করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর ও কাবিখা প্রকল্পের প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে মোট ১১ কিলোমিটারের ১৩টি রাস্তা উদ্বোধনকালে পৃথক পৃথক পথসভা করেন এমপি শাওন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় আজ জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। মানুষের পোশাক পরিচ্ছদে পরিবর্তন হয়েছে। এতে প্রমাণ করে মানুষ কতটা ভালো আছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডে ‘তথ্য আপা’ দপ্তরের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল সভাপতিত্ব করেন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...