লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৫
৫২৪
লালমোহন প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় একদিনে ১৩ টি রাস্তা উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দিনব্যাপী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে এসব রাস্তা উদ্বোধন করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর ও কাবিখা প্রকল্পের প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে মোট ১১ কিলোমিটারের ১৩টি রাস্তা উদ্বোধনকালে পৃথক পৃথক পথসভা করেন এমপি শাওন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় আজ জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। মানুষের পোশাক পরিচ্ছদে পরিবর্তন হয়েছে। এতে প্রমাণ করে মানুষ কতটা ভালো আছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডে ‘তথ্য আপা’ দপ্তরের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল সভাপতিত্ব করেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত