অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

এ বছর হচ্ছে পরিবর্তনের বছর: দুদু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪০

remove_red_eye

৩৯৩

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর হচ্ছে পরিবর্তনের বছর। এ বছর স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসনের পতনের বছর হবে।

আমরা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই। আমরা গণতান্ত্রিকভাবেই ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন করতে চাই। কিন্তু ভোট দেওয়ার একটি পরিবেশ থাকতে হবে। এখন ভোট কুকুর-বিড়ালে দিচ্ছে। ভোটকেন্দ্রে কেউ যায় না।

ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ব্রক্ষ্মসমাজ সড়ক থেকে এ পদযাত্রা শুরু হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে পৌঁছে শেষ হয়।

দুদু বলেন, এজন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করছে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।

তিনি বলেন, এ দেশের মানুষ কাজের অভাবে না খেয়ে দিন কাটাবে তা হতে পারে না। সে কারণে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। এ সময় তিনি বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী সব জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানান।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কৃষক দলের দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

বক্তারা বলেন, আমরা এ দুর্ভিক্ষের সরকার আর চাই না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাস পুড়িয়েছে, মানুষ মেরেছেন। আমরা সেভাবে চাই না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন চাই। দেশের জনগণ এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এ সময় জেলা ও মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...