বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪৮
৪০২
সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু গতকাল জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার পরপরই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যান। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে ফের থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, সব মামলায় জামিন পেয়ে মীর সরফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।
মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার এবং তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবার থানায় নেওয়ার তীব্র প্রতিবাদ জানান মির্জা ফখরুল। পাশাপাশি মীর সরফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানান তিনি।
একই সঙ্গে অবিলম্বে মীর সরফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন বিএনপি মহাসচিব।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত