বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:০০
৩৯০
গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে হেরে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
গতরাতে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের লজ্জা পেয়েছিলো নিগার সুলতানার দল। এই নিয়ে বিশ^কাপে পাঁচবার অংশ নিয়ে সবগুলোতেই প্রথম রাউন্ড থেকে মিশন শেষ করলো বাংলাদেশ।
কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটসের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
৬১ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন বেটস। এই ইনিংসের মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন।
১৯০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিলো বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে তারা। ততক্ষণে আস্কিং রান রেট ১২ ছাড়িয়ে গেলেও দ্রুত রান তুলতে পারেননি কোন ব্যাটারই। মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করেন। স্বর্ণা সর্বোচ্চ ৩১ রান করেন । এ ছাড়া মুরশিদা খাতুন ৩০ ও শামিমা সুলতানা ১৪ রান করেন। অতিরিক্ত খাত থেকে ১৭সহ শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করতে পারে বাংলাদেশ।
আগামী ২১ ফেব্রুয়ারি কেপ টাউনেই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত