অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের জন্য মার্কিন দৃঢ় সমর্থন রয়েছে : সিনেটর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৩৬৭

জার্মানিতে বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সম্মেলনে যাওয়ার আগে নেতৃস্থানীয় ডেমোক্রেটিক সিনেটর শেলডন হোয়াইটহাউস বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য তার সমর্থনে অটল রয়েছে।
আমেরিকান সিনেটর হোয়াইটহাউস সপ্তাহান্তে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যে সব বিষয় আলোচনায় গুরুত্ব পাবে সে সব নিয়ে আলোচনা করেন। এতে রুশ নেতা ভøাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন, জলবায়ু সংকট এবং গুপ্তচরবৃত্তির দাবি নিয়ে ওয়াশিংটন ও  বেইজিংয়ের মধ্যে উত্তেজনা এসব আলোচনায় বিষয়ে অন্তর্ভূক্ত থাকবে। খবর এএফপি’র।
প্রভাবশালী রিপাবলিকান লিন্ডসে গ্রাহামের সাথে বাভারিয়ান রাজধানীতে (মিউনিখ) যাওয়ার সফরসঙ্গী হিসেবে প্রস্তুতি গ্রহনের প্রাক্কালে হোয়াইটহাউস বলেন, বর্তমান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকান নিয়ন্ত্রিত হওয়ায় ইউক্রেনের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ কংগ্রেস পাস করবে কিনা তা নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। তিনি বলেন, কয়েকটি বিষয়ে অতিমাত্রায় উদ্বেগ রয়েছে। প্রথমত রাশিয়ার আগ্রাসন প্রতিহত করায় ইউক্রেনের জন্য দ্বিদলীয় এবং দ্বিকক্ষীয় আমেরিকান সমর্থন  যোগাযোগ করা।
তিনি বলেন, আমি মনে করি  ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে যথেষ্ট প্রতিক’লতা রয়েছে। এমনকি ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাওয়া নিয়ে হাউস রিপাবলিকানদের মধ্যেও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতেও  প্রতিকূলতা রয়েছে।
আমেরিকান ডলার বা সামরিক সামগ্রীর যথেষ্ট দুর্নীতি ও অপব্যবহার ঘটবে না বলে আশা প্রকাশ করেন  হোয়াইটহাউস। তিনি বলেন, এমনটি ঘটবে না।
রোড আইল্যান্ডের সিনেটর এএফপিকে আরো বলেন, কিয়েভে যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। তিনি আরো বলেন, আমি মনে করি যদি অন্য মিত্ররা অবদান রাখে এটি খুব সহায়ক হবে।
পরিবেশবাদী সিনেটরদের প্রথম সারির অন্যতম হিসেবে গণ্য শেলডন হোয়াইটহাউস রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউসেও জলবায়ু পরিবর্তন আইন পাস করায় কংগ্রেসের ক্ষমতা সম্পর্কে আশাবাদী ছিলেন। 
মিউনিখে আলোচনা হতে পারে এমন আরেকটি বিষয় হল বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বিরোধ এবং সাম্প্রতিক গোয়েন্দা তৎপরতা।

সুত্র বাসস

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...