অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে বেলারুশের পাল্টা পদক্ষেপ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:১৪

remove_red_eye

৩৫২

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে।
দেশটি শুক্রবার বলেছে, তারা তাদের ভূখন্ডে পোলিশ পণ্যবাহী ট্রাকের প্রবেশ সীমিত এবং যোগাযোগ কর্মকর্তাকে বহিষ্কার করছে।
এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুশের সাথে বিদ্যমান তিনটি সীমান্ত চেকপয়েন্টের একটি একতরফা ও অমানবিকভাবে বন্ধ করার নিন্দা জানাতে পোল্যান্ডের চার্জ দ্য এফেয়ার্সকে তলব করেছে।
এদিকে পাল্টা পদক্ষেপের কারণে পোলিশ পণ্যবাহী ট্রাক কেবলমাত্র দুদেশের অভিন্ন সীমান্ত ব্যবহার করে বেলারুশের ভেতর প্রবেশ ও বেরিয়ে যেতে পারবে, তৃতীয় দেশ লিথুনিয়া ও লাটভিয়া হয়ে নয়।
এদিকে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বেলারুশ কর্তৃপক্ষ তার ভূখন্ডে পোলিশ বর্ডার গার্ডের যোগাযোগ কর্মকর্তার অব্যাহত উপস্থিতির প্রয়োজন মনে করছে না।
এতে আরো বলা হয়, পোল্যান্ডের জন্যে আরো কঠোর পাল্টা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
পরে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রী মারিউস কামিনস্কি টুইটারে বলেছেন, বেলারুশ কর্তৃপক্ষ ঘোষিত এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করলে পোল্যান্ডও একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, পোল্যান্ড গত সপ্তাহে নিরাপত্তার কথা বলে বেলারুশ সীমান্তের গুরুত্বপূর্ণ বাব্রোওনিকি চেকপয়েন্ট বন্ধের ঘোষণা দেয়।
এতে মস্কোর মিত্র বেলারুশ ও ন্যাটো সদস্য পোল্যান্ডের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...