অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ভরণপোষণ না পেয়ে দুই ছেলের বিরুদ্ধে পিতার মামলা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৪৫০

লালমোহন প্রতিনিধি: অসুস্থ্য বাবার খোঁজ নেন না ব্যবসায়ী দুই ছেলে। দেন না ভরণপোষণও। এমন অভিযোগ নিয়ে ভোলার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে এসেছেন রাজা মিয়া নামের এক বৃদ্ধ। শুক্রবার রাতে ওসির কাছে এসে তার ছেলে জসিম ও রুবেলের বিরুদ্ধে ভরণপোষণের দাবী তুলে মামলা করেন ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধ। তিনি লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসপিটাল গেইট এলাকার বাসিন্দা।
বৃদ্ধ রাজা মিয়ার অভিযোগ, তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েও বিগত ৮ বছর ধরে তার কোনো রকমের খোঁজ-খবর নেন না। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কান্ডে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণপোষণের দাবীতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দিবে বলে আশাবাদী বৃদ্ধ রাজা মিয়া।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, রাজা মিয়া নামের এক ব্যক্তি তার দুই ছেলে ভরণপোষণ না দেয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন। পরে ওই দুই সন্তানের বিচারের দাবীতে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা দ্রæত তার দুই ছেলেকে আইনের আওতায় আনবো।
ওসি আরো বলেন, সকলে তাদের পিতা-মাতার প্রতি যতœশীল হতে হবে। অন্য কেউ যদি রাজা মিয়ার সন্তানদের মতো তাদের পিতা-মাতার সঙ্গে এ ধরনের আচরণ করে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...