অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বিএনপি উন্নয়ন চোখে দেখে না: এমপি শাওন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৫৮

লালমোহন প্রতিনিধি: ভোলার  লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন দক্ষিন শাখার ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ইউনিয়নের বালুরচর বাজারে এ সম্মেলনে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিএনপি উন্নয়ন চোখে দেখে না। মেট্রোরেল, পাতাল সেতু, পায়রা সমূদ্র বন্দর, পদ্মা সেতু এসব বাংলাদেশের উন্নয়ন নয়। তারা ক্ষমতায় থেকে নিজেরা দেশের কোন উন্নয়ন করতে পারেনি, তাই আওয়ামী লীগ সরকারের বদনাম করছে। এমপি শাওন বলেন, পেছনের দরজা দিয়ে আর বিএনপি-জামায়াতের ক্ষমতায় আসার সুযোগ নেই। এদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।   
এসময় কালমা ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি বজলুর রহমান মৃধা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুণ, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান, ছাত্রলীগ (দক্ষিণ) সভাপতি আল-আমিন ইমনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...