বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৩৬
১০০২
লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে লবণের কেজি ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এক শ্রেণীর গুজব সৃষ্টিকারী গুজব রটিয়ে বাজারে দাম বৃদ্ধি করেছে। ক্রেতারা দোকানে লবণ কেনার জন্য ভীড় করছেণ। পৌর এলাকা থেকে শুরু করে গ্রাম-গঞ্জে সর্বত্র লবণের এ হিড়িক শুরু হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছে। এছাড়া মাগরিববাদ মসজিদে মুসল্লিদের গুজবে কান না দিতে অনুরোধ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ করে লালমোহনে লবনের দাম বেড়ে ৭০-৮০ টাকা দরে কেজি বিক্রয় শুরু হয়। গুজব শুনে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের মধ্যে লবন কেনার হিড়িক পড়ে যায়। অনেক খুচরা দোকানদার লবন গুদাম থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। খবর পেয়ে লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুর রহমান খন্দকারের নেতৃত্বে ওসি মীর খায়রুল কবীর পুলিশ নিয়ে পৌর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় প্রতিটি মুদি দোকানে লবন কিনতে আসা মানুষের ভিড় লক্ষ করা যায়। লবনের দাম বাড়ছে এ গুজব এক একজনে ১০-২০ কেজি করে লবন কিনে নিচ্ছে। গুদাম থেকে ভ্যানগাড়ি বোঝাই করে লবন নেয়ার সময় পুলিশ ওইসব লবন জব্দ করে।
এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুর রহমান খন্দকার জানান, সরকারি ভাবে ব্যাপক লবন মজুদ রয়েছে। লবন নিয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক