অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৪৮৭

প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়েছে বাংলাদেশের শিল্প–সংস্কৃতিচর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ প্রতিষ্ঠানটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটি পালন করা হচ্ছে।

আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৯ বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

ছয়টি বিভাগ নিয়ে গঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চারুকলা, নাট্যকলা ও চলচ্চিত্র, সংগীত-নৃত্য ও আবৃত্তি, গবেষণা ও প্রকাশনা, প্রশিক্ষণ এবং প্রযোজনা বিভাগ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। একাডেমির বর্তমান মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন নাট্যজন লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমি গুণী ও প্রতিভাবন শিল্পীদের সহায়তা ও স্বীকৃতি দিয়ে থাকে। অনুদান দেয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থাকে। অতীত ঐতিহ্য ও সমকালীন সংস্কৃতি নিয়ে গবেষণা পরিচালনা এবং সংগীত, নাট্য ও চারুকলা নিয়ে আন্তর্জাতিক উৎসবের আয়োজন করে থাকে শিল্পকলা একাডেমি। প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে উৎসব, সম্মেলন, সেমিনার, নাট্য প্রদর্শনী ও কর্মশালা, দেশীয় ও আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান করে থাকে।

পাশাপাশি বিদেশে সরকারি পর্যায়ে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক দল প্রেরণ এবং বিদেশি সাংস্কৃতিক প্রতিনিধিদলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো, দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। শিল্প ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বিষয়ের ওপর বই, সাময়িকী ও স্মরণিকা প্রকাশও করে প্রতিষ্ঠানটি।

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রয়েছে জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, সংগীত-নৃত্য ও আবৃত্তি ভবন এবং প্রশিক্ষণ ভবন। এ ছাড়াও নন্দনমঞ্চ নামের খোলামঞ্চে অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা। একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে নিয়মিত নাট্যপ্রদর্শন, গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...