অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

‘মায়ার জঞ্জাল’ নিয়ে আজ ঢাকায় আসছেন ঋত্বিক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৪৭০

কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দুই বাংলাতেই তার দর্শক ও ভক্ত অগুনতি। তার অভিনয় মুগ্ধ করে যায়। নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। নাম ‘মায়ার জঞ্জাল’। ছবিটিতে তিনি অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের বিপরীতে। ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে। এ ছবি দিয়ে প্রথমবারের মতো ঋত্বিক অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হলে।

সেই লক্ষে ছবির প্রচারে ঢাকায় আসছেন অভিনেতা। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় আসবেন। সিনেমাটির প্রযোজক জসীম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে ঢাকায় পা রাখবেন ঋত্বিক। আগামীকাল বিকেলে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। জানাবেন ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা কথা, অপি করিমের সঙ্গে অভিনয়ের কথা, সিনেমাটি নিয়ে তার প্রাপ্তি ও প্রত্যাশার কথা।

ঢাকায় মাত্র এক দিন কাটিয়ে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে যাবেন ঋত্বিক। পরদিন সেখানে ‘মায়ার জঞ্জাল’ সিনেমার আরেকটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় ঋত্বিক অভিনয় করেছেন ‘চাঁদু’ নামের একটি চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাঁদু নানা সমস্যায় জর্জরিত। একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত, চাকরিটা হারিয়েছে। তবু ছেলেকে সে ইংরেজি মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখে।

দুই বাংলায় একই দিনে সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক চক্রবর্তী। তিনি কলকাতা থেকে বলেন, ‘আমরা দুই বাংলার দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে চাই। প্রথমবার সিনেমার প্রচারে ঢাকায় যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। আশা করছি খুব ভালো সময় কাটবে।’

‘মায়ার জঞ্জাল’ সিনেমায় আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মণ্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সুত্র জাগো

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...