অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

রাশিয়ায় পরিবর্তন আনতে হলে ইউক্রেনকে জিততে হবে: কাসপারভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৩৭৫

রাশিয়ার সাবেক দাবা চ্যাম্পিয়ন ও শীর্ষস্থানীয় ক্রেমলিন সমালোচক গ্যারি কাসপারভ শনিবার বলেছেন, রাশিয়ায় গণতান্ত্রিক উত্তরণের ‘পূর্বশর্ত’ হলো ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত হতে হবে।
তিনি বলেন, (প্রেসিডেন্ট ভøাদিমির) পুতিনের ফ্যাসিবাদ থেকে মুক্তি ইউক্রেনের জয়লাভে নিহিত রয়েছে।
কাসপারভ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার গণতান্ত্রিক ভবিষ্যত বিষয়ে একটি প্যানেল আলোচনায় বলেন, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ক্রেমলিন সমালোচকরাও উপস্থিত ছিলেন। খবর এএফপি’র।
কাসপারভ এক দশক আগে রাশিয়া ছেড়েছিলেন। তিনি বলেন, সামরিক পরাজয় না হলে রাশিয়ার সা¤্রাজ্যবাদের পতন হবে না। তিনি আরো বলেন ‘যুদ্ধ হেরে যাবে, যখন তারা বুঝতে পারবে যে তারা যুদ্ধে হেরে যাচ্ছে  এবং  আঞ্চলিক লাভ এবং ক্ষতির বিচার করবে না।’
প্যানেলের অন্যদের মধ্যে ছিলেন সাবেক টাইকুন মিখাইল খোডোরকভস্কি,  ক্রেমলিনের প্রতিপক্ষের হাতে নিহত হওয়া বরিস নেমতসভের মেয়ে, অধিকার কর্মী জান্না নেমতসোভা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও রুশ অধিকার সংস্থা  ‘মেমোরিয়াল’-এর সহ-প্রতিষ্ঠাতা ইরিনা  শেরবাকোভা।
কাসপারভ পশ্চিমাদের কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘ইউক্রেনের জন্য কোন ব্যয় খুব বেশি নয়।’

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...