অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আবারও জাদেজার স্পিন বিষে কুপোকাত অস্ট্রেলিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩৩৮

প্রথম টেস্টের মত দ্বিতীয় ম্যাচেও ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার স্পিন বিষে কুপোকাত হলো সফরকারী অস্ট্রেলিয়া।
জাদেজার বোলিং নৈপুন্যে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে ১০ উইকেট ও ২৬ রান করে ম্যাচ সেরা হন জাদেজা। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত-কোহলিরা। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জিতেছিলো ভারত। ঐ টেস্টে ৭ উইকেট ও ৭০ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন জাদেজা।
দিল্লিতে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬১ রান করেছিলো অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৬২ রানে এগিয়ে ছিলো অসিরা। ট্রাভিস হেড ৩৯ ও মার্নাস লাবুশেন ১৬ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিনের প্রথম ওভারের শেষ বলে হেডকে ফিরিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন  স্পিনার রবীচন্দ্রন অশি^ন। ৪৩ রান করেন হেড।
৫ ওভার পর দলীয় ৮৫ রানে স্টিভেন স্মিথকে আউট করে অস্ট্রেলিয়াকে চেপে ধরার পথ দেখান অশি^ন। এরপরর  অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে ধস নামান জাদেজা। ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৩১ দশমিক ১ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় অসিরা। শেষ ৮ উইকেটের ৬টিই নিয়েছেন জাদেজা। 
স্মিকে ৯ ও ম্যাট রেনশকে ২ রানে শিকার করেন অশি^ন। লাবুশেন ৩৫, পিটার হ্যান্ডসকম্ব ০, অ্যালেক্স ক্যারি ৭, অধিনায়ক প্যাট কামিন্স ০, নাথান লিঁও ৮ ও ম্যাথু কুনেমানে ০ রানে শিকার হন  জাদেজা। আগের দিন উসমান খাজাকে ৬ রানে থামান জাদেজা।
এই ইনিংসে বল হাতে ক্যারিয়ার  সেরা  ৪২ রানে ৭ উইকেট নেন  জাদেজা। ৬২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১২তমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি। ৫৯ রানে ৩ উইকেট নেন অশি^ন।
দ্বিতীয় ইনিংসে দ্রুত গুটিয়ে ভারতকে ১১৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার লোকেশ রাহুলকে ১ রানে শিকার করেন অস্ট্রেলিয়ার স্পিনার লিঁও।
রাহুলকে হারালেও, মারমুখী ব্যাট করতে থাকেন আরেক ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। ৩টি চার ও ২টি ছক্কাও মারেন তিনি। সপ্তম ওভারে রান আউটের ফাঁেদ পড়ে প্যাভিলিয়নে ফিরেন ২০ বলে ৩১ রান করা রোহিত।
এরপর বিরাট কোহলি ২০ ও শ্রেয়াস আইয়ার ১২ রানে   আউট হলে দলীয় ৮৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। পঞ্চম উইকেটে ৩০ বলে অবিচ্ছিন্ন ৩০ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন শততম টেস্ট খেলতে নামা চেতেশ^র পূজারা ও উইকেটরক্ষক শ্রীকর ভরত। ৪টি চারে ৩১ রানে অপরাজিত থাকেন পূজারা। ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ভরত।
এই জয়ে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিতের পথে ভালোভাবেই টিকে থাকলো ভারত। অন্য দিকে এ ম্যাচ হারলেও হারলেও ফাইনাল খেলার সুযোগ টিকে আছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ৬৬ দশমিক ৬৭ ও ভারত ৬৪ দশমিক ০৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থান দখলে রেখেছে।
আগামী পহেলা মার্চ থেকে ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...