অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৩৭২

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড।
সিরিজের প্রথম টেস্টে আজ  নিউজিল্যান্ডকে ২৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।  রান বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় ইংল্যান্ডের। ২০০৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিলো ইংল্যান্ড। 
তৃতীয় দিন শেষেই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো ইংল্যান্ড। ৩৯৪ রানের টার্গেটে দিয়ে ৬৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিলো ইংলিশরা। বল হাতে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ৪ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ২৫ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের তৃতীয় ওভারেই ২৫ রান করা  ব্রেসওয়েলকে বিদায় করেন ইংল্যান্ডের প্রথম উইকেট এনে দেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ।  দলীয়  ৬৮ রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর নিউজিল্যান্ডের লোয়ার-অর্ডারে ধ্বস নামান ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। শেষ ৪ উইকেট তুলে নিয়ে ১২৬ রানেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দেন এন্ডারসন।
একপ্রান্তে ব্যাটারদের   যাওয়া আসার  মাঝেও অন্যপ্রান্তে ৫৭ রানে অপরাজিত থাকেন মিচেল। বল হাতে ইংল্যান্ডের এন্ডারসন ১৮ রানে ও ব্রড ৪৯ রানে ৪টি করে উইকেট নেন। এ ম্যাচেই বোলিং জুটিতে ১ হাজার উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করে বিশ^রেকর্ড গড়েন এন্ডারসন-ব্রড।
প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করায় ম্যচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। ম্যাচে দুই ইনিংসে ইংল্যান্ড যথাক্রমে ৯ উইকেটে ৩২৫ ও ৩৭৪ রান করে। প্রথম ইনিংসে ৩০৬ রান করেছিলো নিউজিল্যান্ড।
আগামী ২৪ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে  ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...