অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি: ওয়াসিমের ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারালো আরব আমিরাত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৩০১

ওপেনার মুহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত ৯ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা আনলো আরব আমিরাত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জিতেছিলো আফগানিস্তান।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি আফগানদের। ২৬ রানে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ওপেনার হযরতুল্লাহ জাজাই ও নাজিবুল্লাহ জাদরানের ৩৭ বলে ৩৭ রানের জুটিতে লড়াইয়ে ফিরে আফগানিস্তান। ২৯ বলে ২৭ রান করে ফিরেন জাজাই।
ষষ্ঠ উইকেটে ২৫ বলে দ্রুত ৪০ রান তুলে আফগানিস্তানের রান ১শ পার করেন জাদরান ও আজমতুল্লাহ ওমারজাই। সপ্তম উইকেটে জাদরানের সাথে ১১ বলে অবিচ্ছিন্ন ২১ রান যোগ করে আফগানিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন রশিদ খান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ৫টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৩৭ রান করেন জাদরান। ১টি করে চার-ছক্কায় ৭ বলে ১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন রশিদ।
১৩৮ রানের জবাবে ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬৮ রান পায় আরব আমিরাত। পাওয়া-প্লে তেই ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন ওয়াসিম। সতীর্থ বৃত্তিয়া অরিবন্দকে নিয়ে ১৪ ওভারে দলকে ১১৯ রানের সূচনা এনে দেন ওয়াসিম।
নাভার্স-নাইন্টিতে ওয়াসিমকে থামিয়ে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন আফগানিস্তানের পেসার করিম জানাত। ৮টি চার ও ৭টি ছক্কায় ৫০ বলে ৯১ রান করে আউট হন ওয়াসিম।
ওয়াসিম ফেরার পর অধিনায়ক চুন্দঙ্গাপয়িল রিজওয়ানকে নিয়ে আরব আমিরাতে জয় নিশ্চিত করেন অরবিন্দ। ২টি চারে ৪৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন অরবিন্দ। ৯ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
আজ রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে আরব আমিরাত ও আফগানিস্তান।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...