বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
৪১০
আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এবার আপনারা পার পাবেন না। পার পাওয়ার কোনো পথ নেই।’
তিনি বলেন, ‘যত কিছু করেন না কেন এবার আপনাদের পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’
সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এসময় দুদু বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন খায়রুল কবির খোকন। বারবার নির্বাচিত সংসদ সদস্য। এরকম একজন ব্যক্তির ওপর আক্রমণ করা মানে দেশের স্বাধীনতা, গণতন্ত্রের ওপর আক্রমণ করা। মুক্তিযোদ্ধা আবু সালেহকে মাজায় দড়ি বেঁধে ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। তারা সালেহকে মাজায় দড়ি বাঁধেনি, তারা দড়ি বেঁধেছে দেশের গণতন্ত্রের মাজায়।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যে সংবিধান ধ্বংস করেছেন এটা এক মিনিটের মধ্যে ঠিক করা যায়। বিএনপির দিকে না তাকিয়ে, নিজের দিকে তাকান। তাহলে বুঝতে পারবেন কীভাবে সংবিধান ধ্বংস করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে আর কিছুদিন পরে নির্বাচন। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি এ পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে তা নির্বাচনের মাধ্যমেই। ভালো নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি। নির্বাচনের মাধ্যমেই এ সরকার পতন ঘটাতে চাই। কিন্তু সাজানো নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চান এ স্বপ্ন বাদ দেন। আগামী দিনের সরকার হবে গণতন্ত্রের স্বপক্ষের সরকার। সেটা বিএনপি সরকার। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার।
মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম প্রমুখ।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত