অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২০ রাত ০২:২৭

remove_red_eye

৯৭৪

হাসনাইন আহমেদ মুন্না : আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে জেলায় ২ লাখ ৭৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৯৭ শিশুকে নীল রংয়ের ১টি ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৪৩ হাজার ৮২৪ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খায়ানো হবে। জেলা সিভিল সার্জন এর সভাকক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের জন্য ওরিয়েন্টশন কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. তৈয়বুর রহমান এ তথ্য জানান।
তিনি আরো জানান, এদিন জেলার ১০টি স্থায়ী কেন্দ্র, ১৬’শ ৮০টি অস্থায়ী কেন্দ্র ও ৯৯টি ভ্রাম্যমান কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম সফল করতে টিকাদান র্কমী ও সেচ্ছাসেবক থাকবেন ৩ হাজার ৮৬৮ জন এবং স্বাস্থ্য সহকারী থাকবেন ২৮৬ জন। এছাড়া জেলার বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলগুলোতেও ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে ক্যাম্পেইন উপলক্ষে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মহমুদুর রহমান আজাদ, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু,সাংবাদিক নজরুল হক অনু মোকাম্মেল হক মিলন,হাসনাইন আহমেদ মুন্না,এম ছিদ্দিকুল্লাহ প্রমুখ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...