অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আগামীর স্মার্ট প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৩৮১

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। যার জন্য দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বর্তমান সরকার। আগামীর স্মার্ট প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার।
সোমবার দুপুরে ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুইটি একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ভবন দুইটি নির্মাণ করা হয়।
সংসদ সদস্য শাওন আরো বলেন, উন্নয়নের একমাত্র প্রতীক শেখ হাসিনা। তাঁর যুগোপযোগী পদক্ষেপে দেশের বিভিন্নখাতে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশ এখন বর্হিবিশ্বে রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
এরআগে, একইদিন সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন,  সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...