অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জয়পুরহাটে ২ হাজার ৩৭৬ হেক্টর জমিতে এবার গমের চাষ হয়েছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৪০৪

খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি  ২০২২-২০২৩ মৌসুমে ২ হাজার ৩ শ ৭৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি।  বর্তমান সরকার কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করায় ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় চলতি ২০২২-২০২৩ মৌসুমে  ২ হাজার ৩ শ ৭০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। স্থানীয় কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম চালায়। ফলে অর্জিত হয়েছে ২ হাজার ৩৭৬ হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি। এতে ৮ হাজার ৩০০ মেট্রিক টন গমের  উৎপাদন হবে বলে আশা করেছে কৃষি বিভাগ। এ ছাড়াও সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম চাষের জন্য ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ  করা হয়েছে।  
মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বাসস’কে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নে  নানা কর্মসূচি বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...