বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪
৩৮০
বিশ^ ফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমান করা লিওনেল মেসি প্রতিনিয়ত যেন নিজের পারফরমেন্সকে আরো উজ্জ্বল করে তুলছেন। সম্প্রতি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন বিশ^কাপের শিরোপা, যেখানে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন ক্লাব ক্যারিয়ারে আরো একটি মাইলফলকের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছেন আধুনিক ফুটবলের এই গোল মেশিন।
পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র একটি গোল বাকি মেসির। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
ক্লাব ক্যারিয়ারের বেশীরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেবার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল। আর এর ফলে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। আগামী সপ্তাহে পিএসজি লিগ ওয়ানে মার্সেইর মোকাবেলা করবে। আর সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুন এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন।
এই ম্যাচে মেসি যাদ গোল করতে পারেন তবে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে রোনাল্ডো ৮০০রও বেশী ক্লাব গোল করে ফেলেছেন।
পিএসজির শেষ ম্যাচে মেসি ৯৫ মিনিটে ফ্রি-কিক থেকে নাটকীয় এক গোল করেছেন। এই গোলে লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলের জয় নিশ্চিত করে। ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পে করেছেন দুই গোল, গোঁড়ালির ইনজুরিতে পড়ে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করেছেন নেইমার। পিএসজি দুই গোলে এগিয়ে থেকেও ৬৯ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে পড়ে। এমবাপ্পের গোলে ম্যাচের শেষ ভাগে সমতায় আসার পর মেসির দুর্দান্ত স্ট্রাইকে জয় পায় পিএসজি। এর মাধ্যমে পিএসজি টানা তিন পরাজয় থেকে জয়ের ধারায় ফিরেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে এই মুহূর্তে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে প্যারিসের জায়ান্টরা।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৭টি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত