অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শীতার্তদের পাশে ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২০ রাত ০৮:৫৪

remove_red_eye

১৩২৪

এম শরীফ আহমেদ/ইসতিয়াক আহমেদ : প্রকৃতি পর্যবেক্ষণ ও সুবিধাবঞ্চিতদের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেছে ভোলা সরকারি কলেজের রোভার স্কাউটস।বৃহস্পতিবার ভোলা শহরের শাহবাজপুর পর্যটন কেন্দ্রে প্রকৃতি পর্যবেক্ষণ এবং বিচ্ছিন্ন দ্বীপ মদনপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।  

অনুষ্ঠানের প্রথমে তাবু জলসা করা হয়। এতে রোভার সদস্য ও গার্ল-ইন রোভাররা গান, নাচ, অভিনয় করেন। মনোমুগ্ধকর উপস্থাপনায়
মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ। হাততালিতে মুখরিত হয়ে উঠে পুরো শাহবাজপুর পর্যটন কেন্দ্র।  পরে ট্রলার ভ্রমণে শীতবস্ত্র নিয়ে যাওয়া হয় বিচ্ছিন্ন দ্বীপ মদনপুরে। স্থানীয় অসহায়, অবহেলিতদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ফেরার পথে চোখে পড়ে সূর্যাস্তের দৃশ্য।  এমন মুহুর্তকে ক্যামেরা বন্দী করতে ট্রলারে থাকা সকলেই ব্যস্ত হয়ে পড়ে।
 
প্রকৃতি পর্যবেক্ষণ আর শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ছিলো লটারী কুপন।এতে আকর্ষণীয় ৫টি পুরষ্কার দেওয়া হয়।এছাড়াও সকলের জন্য ছিলো শান্তনা পুরষ্কার। পুরষ্কার পেয়ে বিজয়ীরা আনন্দে উচ্ছসিত হয়ে ওঠে।               
 
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর  গোলাম জাকারিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা রোভার কমিশনার প্রফেসর পারভীন আখতার, গ্রুপ সম্পাদক মোসাঃ মেহবুবা আলম, ভোলা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হোসেন মিলু,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ(স্বপন), আরএসএল মোঃ এরশাদ, প্রাক্তন সিনিয়র রোভার মেট মোঃ রাকিব হোসেন,সুমন মুহাম্মদ, তারেক আজিজ,আব্দুল্লাহ মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র রোভার মেট মোঃ রাকিব, তরুণ উদ্যোক্তা ও সংবাদকর্মী এম শরীফ আহমেদ, রোভার সদস্য ও গার্ল-ইন রোভার সদস্য প্রমুখ।    
 
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন সিনিয়র রোভার মেট ও উদ্যোক্তা সুমন মুহাম্মাদ।প্রাক্তন ও বর্তমান রোভারদের অংশগ্রহনে পুরো আয়োজনটি ছিলো অন্যরকম। এ যেনো ভোলা সরকারি কলেজ রোভারদের এক মিলনমেলা হয়েছিলো।     

স্কাউটস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...