বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২০ রাত ০১:২২
৮০২
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখান মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে শুক্রবার সকালে মেঘনা নদীর হাজীপুর এলাকায় মাছ ধরার প্রস্তুতিকালে পৃথক-ভাবে অভিযান চালিয়ে ওই পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর দুপুর সাড়ে ১২ টায় দৌলতখান উপজেলার ভবানীপুর লঞ্চঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ওই পাঁচটি বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহফুজুল হাসনাইন জানান, বিশেষ কম্বিং অপারেশনে মেঘনা নদীতে মাছ ধরার প্রস্তুতিকালে আমার নেতৃত্বে পৃথক-ভাবে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মাছধরার দুটি ট্রলার আটক করা হয়। আটককৃত ট্রলার দুটি নিলামে দেওয়া হবে বলে তিনি জানান। এসময় দৌলতখান থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত