অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৩৭৫

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন শেষে লালমোহন থানার সামনে থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমসহ বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...