অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিন উপজেলা শিশু পার্কের উদ্বোধন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:০৯

remove_red_eye

৪৬৮

তজুমদ্দিন প্রতিনিধি: কোমলমতি শিশুদের জন্য বিনোদনের নতুন ঠিকানা হয়েছে ‘উপজেলা শিশু পার্ক’। বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে এ পার্কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
জানা যায়, পার্কটিতে রয়েছে- বাঘ, হরিণ, ডাইনোসর, সাপ, হাতিসহ নানা ধরনের বেশ কিছু প্রতিমূর্তি ও দোলনা এবং ডলফিন ফোয়ারা। বিনামূল্যে এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপজেলার হাজার হাজার শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাদির হোসেন রাহিম বলেন, এ উপজেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র ছিল না। আমাদের এমপি শাওন মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এ শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। আমি মনে করি; এর মাধ্যমে শিশুসহ সকল শ্রেণির মানুষের একটি নির্দিষ্ট বিনোদনের স্থান হয়েছে তজুমদ্দিন উপজেলায়।
এব্যাপারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জানান, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় তজুমদ্দিনের কোমলমতি শিশুদের চিত্তবিনোদনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পার্কটি স্থাপন করা হয়েছে।
পার্ক উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর,  সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, ওসি  মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ আরো অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...