অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কর্মজীবী মায়েদের জন্য ফ্রী হেলথ ক্যাম্প’র উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৩৪

remove_red_eye

৯৮৫

হাসনাইন আহমেদ মুন্না ||ভোলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতায় পৌর এলাকার উপকারভোগী মায়েদের জন্য ফ্রী হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। জেলা প্রশাসন ও মহিল বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এখানে জেলা প্রশাসক বলেন, ল্যাকটেটিং মাদার সহায়তা সরকারের একটি অনন্য কার্যক্রম। সারা বিশ্বে এটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মায়ের গর্ভে সন্তান আসার পর ও সস্তান জন্মের পর মোট ৩ বছর ধরে এ সুবিাধা দেওয়া হচ্ছে। এতে একজন মা মোট ২৮ হাজার ৮’শ টাকা করে পাবেন। ফলে আমাদের সমাজে ও সংসারে কদর বাড়ছে মায়েদের। দেশে কমে আসছে শিশু ও মাতৃ মৃত্যুর হার।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের চিকিৎসক ডা: সুব্রত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম প্রমূখ।
প্রথম দিনে পৌর এলাকার ৫’শ জন মা ও শিশুকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগামীকাল আরো ৭’শ জনকে চিকিৎসা সেবা দেওয়া হবে। সকাল ১০ টা থেকে এর কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কর্মসূচির আওতায় মোট ১২’শ জন কর্মজীবী মা মাসিক ৮’শ টাকা করে ভাতা পেয়ে থাকেন। ৩ বছরের জন্য সরকারের এই বিশেষ বরাদ্দ পেয়ে থাকেন তারা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...