অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চুক্তি স্থগিত করার পর রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের কোন ইঙ্গিত পাওয়া যায়নি : বাইডেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০৭

remove_red_eye

৩৩৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি স্থগিত করার বিষয়ে নতুন করে সমালোচনা করলেও তিনি জোরদিয়ে বলেছেন, মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের পদক্ষেপ নিচ্ছে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। খবর এএফপি’র।
পোল্যান্ডে এক সাক্ষাতকারে এবিসি নিউজকে বাইডেন বলেন, ‘এক্ষেত্রে এটি একটি বড় ভুল। এটি দায়িত্বশীল কাজ নয়।’ ওয়ারশতে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ এবং পূর্ব ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাতের আগে তিনি যে সংক্ষিপ্ত মন্তব্য করেন সেটির ব্যাখা দিতে গিয়ে একথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘ আমি এটা পড়িনি যে রাশিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র বা এ জাতীয় কিছু ব্যবহার করার কথা ভাবছেন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে নিউ স্টার্ট অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন। বুধবার রাশিয়ার আইনপ্রণেতারা পুতিনের এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
২০১০ সালে করা এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক ওয়ারহেডের মজুত সীমিত করার প্রতিশ্রুতি দেয়। আর এটি ছিল পরমাণু ক্ষমতাধর এ দুটি দেশের মধ্যে সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
পুতিন এ চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে। পরে যদিও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় জানায় যে এ চুক্তির মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ না হওয়া পর্যন্ত মস্কো চুক্তিটির বিধিনিষেধগুলো ‘দায়িত্বপূর্ণভাবে’ মেনে চলবে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন রাশিয়ার এ সিদ্ধাšকেÍ ‘একেবারে দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করে বলেন, ওয়াশিংটন এখনো বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...