অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:১৭

remove_red_eye

৩৫২

লালমোহন প্রতিনিধি: নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়ন করেছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য শাওন আরো বলেন, বর্তমানে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করছে আওয়ামীলীগ সরকার। যাতে প্রমান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাসহ দেশের বিভিন্নখাতের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্বের কাছে স্বীকৃত।
হাজী নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নূরুল আমিন খান শাহজানের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...