অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৪৪২

ভারতের বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের ওয়্যার-স্পোক হুইলসহ দুটি নতুন ৬৫০সিসি বাইক। অ্যালয় হুইলগুলো বাইকটিকে একটি স্পোর্টিয়ার ও আক্রমণাত্মক নতুন প্রোফাইল দেবে, এমনটাই ধারণা করছেন অনেকে। তবে ৬৫০ টুইনটি সাধারণ ভাইবগুলির সঙ্গে চেহারায় বেশ আলাদা।

নতুন রয়্যাল এনফিল্ডের ৬৫০সিসির বাইকটিতে টিউবলেস টায়ারসহ অ্যালয় হুইলগুলো আরও আকর্ষণীয় হবে। টিউব টায়ারের সঙ্গে তারের-স্পোক থাকায় পাংচার ঠিক করতে চাকা বের করার প্রয়োজন পড়বে না। অ্যালয় হুইলের আরেকটি সুবিধা হলো এগুলো রক্ষণাবেক্ষণও সহজ। ওয়্যার-স্পোক চাকা ভেতরে পানি বা স্যাঁতসেঁতে অবস্থার থাকলে তাতে মরচে পড়ার প্রবণতা তৈরি হয়, যা অ্যালয় হুইলে হয় না।

শোনা যাচ্ছে, রয়্যাল এনফিল্ড ৬৫০ টুইন বাইকটি কিছু কসমেটিক আপডেটও পাবে। অ্যালয় হুইল ভেরিয়েন্ট নতুন কালার ও গ্রাফিক অপশনে বাজারে আসবে। কন্টিনেন্টাল জিটি৬৫০ কমলা স্ট্রাইপ সহ সিলভার রঙে, নীল স্ট্রাইপ সহ কালো রঙে পাওয়া যাবে।

আগামী ৩১ মার্চ সংস্থা বাইকটি বাজারে লঞ্চ করবে। বর্তমানে ইন্টারসেপটর ৬৫০ মডেলের দাম ২ লাখ ৯ হাজার থেকে ৩ লাখ ১৪ হাজার টাকা। কন্টিনেন্টাল জিটি ৬৫০ এর দাম হতে পারে ৩ লাখ ৫ হাজার থেকে ৩ লাখ ৩১ হাজারের মধ্যে। বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ৮৭ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজারের মধ্যে।

সুত্র জাগো

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...