অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মক্কা থেকে মদিনায় বুলেট ট্রেন চালাবেন সৌদি নারীরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৫২৩

পুরুষ চালকদের ট্রেন চালাতে দেখেছেন কমবেশি সবাই। এবার সৌদি আরবের নারীদেরও ট্রেন চালকের আসনে দেখা যাবে। এই ইসলামী দেশের নারীরা এবার বুলেট ট্রেন চালানোর সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণার্থীদেরও ট্রেন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

খুব শিগগিরই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদেরকে মক্কা থেকে মদিনা পর্যন্ত তীব্র গতিতে বুলেট ট্রেন চালাতে দেখা যাবে। এর আগে মাত্র ৪ বছর আগে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়।

বর্তমানে ৩২ জন নারীর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন এই নারীদের ৪৫৩ কিলোমিটার দীর্ঘ হাই স্পিড লাইনে ট্রেন চালাতে দেখা যাবে। যার নাম আল-হারামাইন এক্সপ্রেস।

হারমান ট্রেনের অধিনায়ক ও প্রশিক্ষকদের মতে, কোম্পানিটি পুরুষ ও নারী অধিনায়কদের সেরা প্রশিক্ষণ দিচ্ছে। পশ্চিম এশিয়ায় এসএআর ট্রেন চালানোর প্রথম নারী হতে চলেছেন তারা।

আল-হারামাইন এক্সপ্রেস কী?

আল হারামাইন এক্সপ্রেস ট্রেন প্রকল্প যাত্রীদের বিলাসবহুল সুবিধা’সহ বৈদ্যুতিক রেলের একটি নতুন অভিজ্ঞতা প্রদান করবে।

৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ট্রেন চলবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে। মক্কা থেকে মদিনা পর্যন্ত চলাচলের একটি নিরাপদ ট্রেন এটি।

গত কয়েক বছরে সৌদি আরবের নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৮ সালের আগে এই শহরে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিলো না।

সৌদি আরব একটি কট্টর ইসলামী দেশ। মেখানে নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হয় না। তবে কয়েক বছর পর হলেও এখন বাস্তবে রূপ নিচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন।

২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা অপসারণের পরে, বিপুল সংখ্যক আরব নারীরা গাড়ি, বাইক এমনকি ভারী যান চালানোর লাইসেন্স পেয়েছেন।

শ্রমশক্তিতে সৌদি নারীদের অনুপাত ২০১৬ সাল থেকে দ্বিগুণেরও বেশি, ১৭ শতাংশ থেকে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...