অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বেসিস সফটএক্সপোতে ডেটা সায়েন্সের সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

৩৯২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) আয়োজিত সফটএক্সপো-২০২৩ উপলক্ষে গতকাল শুক্রবার ডেটা সায়েন্সের সম্ভাবনা বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বেসিসের পরিচালক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম। 
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.  মোহাম্মদ মাহফুজুল ইসলাম। বক্তব্য রাখেন বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, ডেটাসফট সিস্টেমসের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ, অস্ট্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির, এসএসএল কমার্রে সিটিও শাহজাদা রিদওয়ান এবং  থ্রাইভিং স্কিলস এর সিইও আব্দুল্লাহ আল মাহমুদ।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল এন্টারপ্রিনিরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের ডেটা সায়েন্টিস্ট ও ইনোভেশন বিশেষজ্ঞ এম এ বারী। এসময় তিনি ডেটা সায়েন্স সম্পর্কিত সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। 
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, রোবট একজন মানুষের থেকে নিখুঁতভাবে কাজ করতে পারে, ন্যানোমিটার স্কেলে সার্জারী করতে পারে। ডেটা সায়েন্স ব্যবহার করে মেশিন মানুষের থেকে নিখুঁত চিকিৎসা করতে পারে। ডেটা সায়েন্স ব্যবহার করে কৃষিতে ফলন বাড়ানো সম্ভব।এসময় তিনি ইন্ডাস্ট্রি উপযোগী গ্র্যাজুয়েট তৈরি এবং সবার জন্য প্রোগ্রামিং শিক্ষার গুরুত্ব সম্পর্কে উৎসাহ দেন।
বৈঠকে আলোচকরা ডেটা সায়েন্স সম্পর্কিত সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। বৈঠকের শেষ অংশে আলোচক ও অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট বিষয় নানা প্রশ্নের উত্তর দেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...