অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় লেবু চাষে ঝুঁকছেন চাষিরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩৫৮

জেলার লেবু চাষিরা কম খরচে বেশি উৎপাদন ও লাভ হওয়ায় লেবু চাষে ঝুঁকছেন। লেবুর ফলন ও দামে খুশি তারা। ফলে দিনে দিনে বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লেবু চাষ। এছাড়া বাজারে চাহিদা বেশি থাকায় এবার লেবু বিক্রি হচ্ছে বেশি দামে। এতেও খুশি লেবু চাষিরা।
জেলা কৃষি বিভাগ জানান ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাধারণত পাঁচ জাতের লেবু চাষ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে-কাগজি লেবু, পাতি লেবু, এলাচি লেবু, বাতাবি লেবু ও নতুন জাতের হাইব্রিড সিডলেস লেবু। কাগজি লেবু ছোট আকৃতির হয়, এর চাহিদাও ভালো। এছাড়া অন্যান্য লেবুর চাহিদাও ভালো। লেবু চাষে তুলনা মূলক পানি সেচ তেমন একটা লাগে না। সারসহ পরিচর্যা ও শ্রমিক খরচ খুবই কম হওয়ায় দিনদিন বাড়ছে লেবুর চাষ। ভালো দামও পাচ্ছেন কৃষকরা।
একাধিক কৃষি কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন ‘সি’। এছাড়া লেবুর পানি দেহে প্রয়োজনীয় এনজাইম তৈরি করে।
আখাউড়ার লেবু চাষি আতাউর রহমান জানান, সিডলেস ও দেশীয় জাতের লেবু এক বিঘা জমিতে আবাদ করেছেন। প্রায় সারা বছরই তিনি লেবু বিক্রি করেন। বাজারে দাম ভালো থাকায় এখন তিনি দৈনিক চার হাজার টাকার লেবু বিক্রি করতে পারছেন। তিনি আরও জানান, লেবু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয় না। বিভিন্ন জায়গার পাইকাররা তার বাগান থেকে লেবু কিনে নিয়ে যান। এবার লেবুর ভালো দাম পাওয়ায় তিনি খুবই খুশি।
বিজয়নগরের লেবু চাষি মো. আক্কাছ আলী জানান, বাড়িসংলগ্ন পতিত জমিতে সিডলেস ও দেশীয় জাতের লেবু চাষ করেছেন তিনি। একদিন পরপর তিনি দুই হাজার টাকার লেবু বিক্রি করতে পারছেন। কসবার লেবু চাষি নাছির মিয়া জানান এবার বাজার ভালো। চাহিদা বেশি থাকায় প্রতি পিস লেবু ১২ থেকে ১৫ ধরে বিক্রি করতে পারছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে লেবু চাষিদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়া লেবু চাষের কলাকৌশল সম্পর্কে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...