বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮
৪৩৭
আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার ব্যপারে আত্মবিশ্বাসী মনোভাব পোষন করেছেন কোচ কার্লো আনচেলত্তি। লা লিগায় এই মুহূর্তে তার দল টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সবসময় কোচের প্রতি আস্থা রাখতে পারেননি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এ সপ্তাহে লিভারপুলের সাথে শেষ ষোলর ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ার পর আনচেলত্তি অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন।
২০২৪ সালের জুনে রিয়ালের সাথে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি আরো কিছুদিন এখানে থাকবো। এ ব্যপারে আমি চুপচাপ আছি। এই মুহূর্তে চুক্তি নবায়নের বিষয় নিয়ে ভাবছি না, সময়মত সব হবে। এখন শুধুমাত্র ম্যাচ জয়ের দিকে মনোযোগী হতে চাই।’
ঘরোয়া অর্জনের চেয়ে লস ব্লাঙ্কোসদের ইউরোপীয়ান আসরে ঐতিহাসিক সাফল্য রয়েছে। ইতোমধ্যেই রেকর্ড ১৪ বার তাদের ইউরোপীয়ান কাপের শিরোপা জয় করা হয়ে গেছে। গত এক দশকে রিয়াল পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। একই সময়ে লা লিগা শিরোপা জিতেছে তিনবার।
বিপরীতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২০১৫ সালে একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করার পর থেকে ইউরোপে আর কোন সাফল্য পায়নি। বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজিত হয়ে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে।
আনচেলত্তি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব সম্পর্কে সবাই জানে। কিন্তু তার অর্থ এই নয়,যে আমরা লা লিগার জন্য লড়াই করছি না। সেখানেও আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইউরোপে মাদ্রিদের বেশী সাফল্যের রহস্য আমার জানা নেই।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখা সত্বেও পুরোপুরি আশ^স্ত হতে পারছেন না আনচেলত্তি। এ সম্পর্কে মাদ্রিদ কোচ বলেন, ‘মৌসুমের এই সময়ে আমি লিগে আট পয়েন্টে এগিয়ে থাকতে চেয়েছি, স্প্যানিশ সুপার কাপ জিততে চেয়েছি, এ্যানফিল্ডে ৫-০ গোলে জিততে চেয়েছি। অর্থাৎ এটা বলাই যায় আমরা এখনো আশাবাদী হতে পারিনি। আসলে মজা করেই একথাগুলো বলা। আমি মনে করি আমরা ভালই খেলছি। জানুয়ারিতে কিছুটা ভুলের কারনে ছয় পয়েন্ট নষ্ট হয়েছে। কিন্তু সেটা কাটিয়ে ওঠার মত সক্ষমতা আমাদের আছে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত