অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩৬০

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছান। এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।

তার গাড়ির সামনে ও পেছনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীকে গাড়ি ও মোটরসাইকেলে যেতে দেখা যায়। সাদা নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা ও পেছনের সিটে খালেদা জিয়া বসেন। তার মুখে মাস্ক ছিল। খালেদা জিয়া হাসপাতালে আসবেন এ খবর পেয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী আগে থেকেই হাসপাতালের সামনে ভিড় করেন। খালেদা জিয়ার গাড়ি হাসপাতালে পৌঁছালে তারা স্লোগান দেন। হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদাড়ি দেখা যায়। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তরের বিএনপি নেতা আমিনুল হক, যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, ইসহাক সরকার, ইয়াসিন আলী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে আজ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল আনা হয়েছে। তিনি হাসপাতালে পৌঁছেছেন ও তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বছরের ২২ আগস্ট এভার কেয়ার হাসপাতালে গিয়ে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে ওই দিনই বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। তার ব্যক্তিগত চিকিৎসকরা নিয়মিত বাসায় গিয়ে তার চিকিৎসা করেন।

সুত্র বাংলা নিউজ

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...