অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চার দেশ সফরের আগে আফ্রিকা নীতির রূপরেখা দেবেন ম্যাঁক্রো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৯৮

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোমবার আফ্রিকার জন্য ফ্রান্সের পরিবর্তিত কৌশলের রূপরেখা তুলে ধরবেন। ফ্রান্সের সাবেক উপনিবেশ আফ্রিকার বেশ কয়েকটি দেশে ফ্রান্স বিরোধী মনোভাব চরম আকার ধারন করেছে। মধ্য আফ্রিকার চারটি দেশ সফরের দুই দিন আগে প্রেসিডেন্ট প্রাসাদে তিনি এ কথা জানান।
প্যারিস এই অঞ্চলে ক্রমবর্ধমান চীনা ও রুশ প্রভাব মোকাবেলায় নতুন কৌশল নিতে যাচ্ছে। খবর এএফপি’র।
ম্যাঁক্রো একটি পরিবেশ বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গ্যাবনে যাবেন। তারপরে অ্যাঙ্গোলা,  কঙ্গো প্রজাতন্ত্র, বা কঙ্গো-ব্রাজাভিল ও সবশেষে প্রতিবেশী গণপ্রজাতান্ত্রিক কঙ্গো যাবেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট অগ্রাধিকার ভিত্তিতে জুলাই মাসে ক্যামেরুন, বেনিন ও গিনি-বিসাউ সফরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গত বছর পুননির্বাচিত ফ্রান্সের রাষ্ট্রপ্রধান অগ্রাধিকার ভিত্তিতে সোমবার ফ্রান্স, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করার পদ্ধতি তুলে ধরবেন। 
২০১৭ সালে বুর্কিনা ফাসোর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি ওই মহাদেশের ৫০টিরও বেশি দেশে তার সাবেক-উপনিবেশিক নীতি থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বছরের পর বছর জিহাদিদের যুদ্ধে সহায়তা করার পর মালি ও বুরকিনা ফাসো উভয় সাবেক ফরাসি উপনিবেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করায় নতুন সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে ছিটকে পড়ে ফ্রান্স।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...