অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টেইলরকে সরিয়ে সর্বোচ্চ রান উইলিয়ামসনের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩৫৬

সাবেক ব্যাটার রস টেইলরকে সরিয়ে নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন কেন উইলিয়ামসন।
ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন উইলিয়ামসন। এই ইনিংস খেলার পথে আজ নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭। ১১২ ম্যাচে টেইলর করেছিলেন ৭৬৮৩ রান।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অংকের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান ।
টানা তিন ইনিংসের ব্যর্থতায় রান খড়ায় ভুগছিলেন উইলিয়ামসন। অবশেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন তিনি। ২৮২ বল খেলে ১২টি চার মারেন উইলিয়ামসন। এই ইনিংসের মাধ্যমেই নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান এই ডান-হাতি ব্যাটার।
৯২ টেস্টে ২৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৩।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...