অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


কলেজ ছাত্রী লাইজুর খুনিদের ফাঁসির দৌলতখানে দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২০ রাত ১২:২৬

remove_red_eye

৭৩৩


 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী লাইজু বেগমের (১৮) খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দ্যোগে গতকাল রবিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সেলিম চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগন ও অভিবাবক-বৃন্দ বলেন, যত দ্রæত সম্ভব লাইজু বেগমের নৃশংস হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে বলে ¯েøাগান দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দৌলতখান বাজার প্রদক্ষিণ করে সেলিম চত্তরে এসে শেষ হয়।
দৌলতখান সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক জসিমউদ্দিন বলেন,আমাদের বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী লাইজু বেগমকে তার স্বামী মাদকাসক্ত তানজিল নৃশংসভাবে হত্যা করেছে। প্রশাসনে দৃষ্টি কামনা করে জসিম বলেন, লাইজু বেগমের স্বামী তানজিলসহ পরিবারের লোকজনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান তিনি। উত্তরপূর্ব চরখলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন সেলিম বলেন, সুকদেব মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী লাইজু বেগমকে নৃশংসভাবে হত্যা করেছে মাদকাসক্ত তার স্বামী তানজিল ও পরিবারের লোকজন। প্রশাসন তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিয়া আক্তার বক্তব্য রাখেন। এসময় সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নাজুমল হোসেন, সহকারী প্রধান শিক্ষক নুরনবী তালুকদার, সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সহ অন্যন্যা শিক্ষকরা উপস্থিত ছিলেন। 
 উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতলি গ্রামে স্বামীর বাড়ি থেকে লাইজু বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তার স্বামী তানজিল সহ পরিবারের সবাই পলাতক রয়েছে। লাশ উদ্ধারের পর ভোলা সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে লাইজু বেগমের মৃতদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ঘটনার পরদিন শুক্রবার রাতে লাইজু বেগমের বড় ভাই ইসমাইল শিকদার বাদী হয়ে বোনের স্বামী তানজিলসহ পরিবারের ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন বলেন, ওসি তদন্তকে মামলার দায়িত্ব দেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।











আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...