অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে গরু চুরি আতঙ্কে কৃষক ঘুমায় গোয়াল ঘরে

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০৯

remove_red_eye

৩৭৬

দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখান উপজেলায় গত ১৫ দিনে কৃষকের ৩০ গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চোরচক্রের কাছ থেকে গরু রক্ষা করতে নির্ঘুম রাত কাটিয়েও রেহাই পাচ্ছেন না তাঁরা। প্রতিনিয়ত গরু চুরি হওয়ায় কৃষকরা রাত কাটাচ্ছেন গোয়াল ঘরে। এছাড়াও রয়েছেন চরম আতঙ্কের মধ্যে।
উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কৃষক হারুন জানান, গত বুধবার বিয়ের দাওয়াতে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বেড়াতে যান তিনি। এ সময় বাড়িতে রেখে যাওয়া লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়ে যায়। প্রতিবেশীরা চুরির ঘটনা জানালে বাড়িতে এসে গরু খোঁজাখুঁজি শুরু করেন। গত রবিবার সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক ফরিদা নামে এক গৃহবধূর বাড়ির পাশের বাগান থেকে গরুটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় উদ্ধার করা হয়।
ফরিদা জানান, গত শনিবার রাত আটটায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বশিরের ছেলে কামালের নাম গোপন রেখে সালাউদ্দিন পরিচয় দিয়ে তার কাছে গরুটি বিক্রির জন্য নিয়ে আসেন। তার স্বামী রফিকুল ইসলাম বাড়িতে না থাকায় গরুটি কিনতে রাজি হননি তিনি। এঘটনায়  সোমবার (২৭ ফেব্রæয়ারী) সকালে উপজেলার সেরু-মাষ্টার বাজার এলাকায় গ্রাম্য শালিশ বৈঠকের মাধ্যমে অভিযুক্ত কামালের ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ বেত ধার্য করা হয়। শালিশ বৈঠকে একটি গরু চুরির বিচার হলেও বাকি চুরি হওয়া গরুর বিচার না পেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন গরুর মালিক মসু মেম্বার,মিলন পাঠোয়ারী,মো: সালেম,জাহাঙ্গীর সহ অন্যন্যারা।
তবে স্থানীয়রা শালিশ বৈঠকের কার্যক্রম যথাযথভাবে হয়নি বলে মন্তব্য করেছেন। তাদের মতে, চোরকে পুলিশের কাছে সোপর্দ করলে বাকি চুরি হওয়া গরুর ঘটনা উদঘাটন হত। শালিশ বৈঠক সূত্রে জানা গেছে, হারুনের গরুটি যথাযথ প্রমাণ পাওয়ায় অভিযুক্ত কামালকে দোষীসাবস্থ করে এ শালিশ বৈঠক সম্পন্ন করা হয়েছে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...