লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৫০
৪৭১
লালমোহন প্রতিনিধি : লালমোহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন পৌর শহরের দুই শিক্ষা প্রতিষ্ঠান। লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমোহন হা-মীম রেসি: একাডেমিতে মেধাবী শিক্ষার্থী থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে। এনিয়ে অভিভাবকমহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর তা নিয়ে অনিয়মের অভিযোগ করে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। বিকেলে অভিভাবকরা একত্র হয়ে এ ঘটনার নিন্দা জানান এবং এই ফলাফল প্রত্যাখান করেন।
জানা গেছে, লালমোহন পৌর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ জন বৃত্তি পরীক্ষা দিয়ে ২৬ জন বৃত্তি পায়। অথচ পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন পরীক্ষা দিলেও তাদের মাত্র ২জনকে বৃত্তি দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিটি পরীক্ষা রেকর্ড ফলাফল করা লালমোহন হা-মীম রেসি: একাডেমিতে ১৫ জন পরীক্ষা দিলেও তাদের কোন বৃত্তিই দেওয়া হয়নি।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, তার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ভালো পরীক্ষা দিয়েছে। সবাই বৃত্তি পাওয়ার উপযোগি। তারা কেন বৃত্তি পায়নি তা বুঝতে পারছেননা। দুই প্রতিষ্ঠানের অভিভাবক নিজাম উদ্দিন, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম, সোহেল, জসিম জনি, মিলন, ইসমাইল সহ প্রায় ২৫ জন অভিভাবক জানান, ফলাফল নিয়ে স্পষ্ট অনিয়ম হয়েছে। তা না হলে তাদের সন্তানরা বৃত্তি পেত। এসব অভিভাবকদের সন্তানরা বৃত্তি পাবেন এমন আত্মবিশ^াস তাদের রয়েছে। কারণ এরা স্কুলের মেধাবী শিক্ষার্থী। তারা আরো অভিযোগ করেন, পৌর শহরের অন্য একটি প্রতিষ্ঠানে ২৮ জন পরীক্ষা দিয়ে কি করে ২৬ জন বৃত্তি পায়। বৃত্তি প্রাপ্তদের কেউ কেউ বৃত্তি পাওয়ার মতোও ছিল না বলে তারা জানান।
এ বিষেয় উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন জানান, বৃত্তি পরীক্ষার পর খাতা জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। জেলা থেকে খাতা দেখা হয়েছে। ফলাফলে কোন আপত্তি থাকলে পূণনিরীক্ষার ব্যবস্থা আছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত