অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মাড়ি দিয়ে রক্ত পড়া কঠিন রোগের লক্ষণ নয় তো?


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৫৮০

দাঁত বা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। এর অর্থ হলো, আপনি পাইওরিয়া বা দাঁত-মাড়ি সংক্রমণে ভুগছেন। তবে জেনে অবাক হবেন, মাড়ি থেকে রক্ত পড়া কিন্তু লিভারের রোগেরও লক্ষণ হতে পারে। তবে বেশিরভাগ লোকেরাই উপসর্গটি উপেক্ষা করে।

লিভার সম্পর্কিত অনেক রোগ আছে যার মধ্যে একটি হলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএল) অন্যতম। লিভারের এই রোগ অ্যালকোহল সেবনের কারণে নয় বরং অনিয়মিত জীবনযাত্রা ও স্থূলতার কারণে হয়।

লিভার শরীরে ৫০০টিরও বেশি কাজ করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করা ও রক্ত থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করা।

এ কারণে ফ্যাটি লিভার রোগের সময়মতো নির্ণয় ও চিকিত্সা অপরিহার্য। না হলে সারা শরীরেই জটিলতা দেখা দিতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক লিভারের রোগের সঙ্গে মাড়ি দিয়ে রক্ত পড়ার সম্পর্ক কোথায়-

মুখের মধ্যে রক্তপাত ফ্যাটি লিভার রোগের লক্ষণ হতে পারে। সিরোসিস ফ্যাটি লিভার রোগের সবচেয়ে গুরুতর পর্যায়। এতে লিভার ক্ষতবিক্ষত, নোডুলার ও সঙ্কুচিত হয়ে যায়।

দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতিতে লিভারে সুস্থ টিস্যু প্রতিস্থাপনের জন্য দাগের টিস্যু সৃষ্টি করে। যা লিভারকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। সিরোসিস লিভার ফেইলিওরেরও কারণ হতে পারে। কিছু লক্ষণ আছে যা ইঙ্গিত দিতে পারে আপনার লিভারের সমস্যা আছে।

এনসিবিআইয়ের এক সমীক্ষা অনুসারে, দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়া গুরুতর ফ্যাটি লিভার রোগের লক্ষণ হতে পারে। শুধু তাই নয়, এর কারণে ঘন ঘন নাক দিয়ে রক্তও পড়তে পারে।

এক্ষেত্রে পিরিয়ডোনটাইটিসেরও সমস্যা হতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে মাড়িতে একটি গুরুতর সংক্রমণ হতে পারে, যা দাঁতের চারপাশের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে।

লিভারের রোগের অন্যান্য লক্ষণ কী কী?

লিভার সঠিকভাবে কাজ করার ক্ষমতা হারালে বেশ কয়েকটি উপসর্গ দেখা দিতে পারে। যেমন- ক্ষুধা কমে যাওয়া, বমি বমি ভাব ও ত্বকে চুলকানি অনুভূত হতে পারে।

ফ্যাটি লিভারের গুরুতর লক্ষণ কী কী?

ফ্যাটি লিভার ডিজিজের পরবর্তী পর্যায়ে গুরুতর সমস্যা যেমন- জন্ডিস, রক্ত বমি, কালো মল, পা ও পেটে তরল জমা হওয়া, ক্লান্তি, দুর্বলতা, ওজন কমে যাওয়া ও পেশী হ্রাস’সহ শরীরে ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

ফ্যাটি লিভার রোগের ঝুঁকির কারণ কী?

ফ্যাটি লিভারের রোগের ঝুঁকির কারণগুলোর মধ্যে আছে- টাইপ ২ ডায়াবেটিস, কম সক্রিয় থাইরয়েড, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, বিপাকীয় সিনড্রোম, ৫০ বছরের বেশি বয়সী হওয়া ইত্যাদি। আপনি যদি উপরে উল্লিখিত লক্ষণগুলো অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।


সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...