অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিভোর নতুন ফোনে এক চার্জে ২৯ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩৬৪

ক্রিকেট হোক কিংবা ফুটবল ম্যাচ, হাতে থাকা স্মার্টফোনে এখন খেলা দেখা যায় সহজেই। তবে ম্যাচ দেখার সময় যদি ব্যাটারি চার্জের চিন্তা করতে হয় তাহলে কারোরই ভালো লাগবে না।

ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোন চার্জের চিন্তা দূর করেছে অনেকখানি। দেশে আসছে এই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই২২। ম্যাচ হোক অথবা গেমিং, ভিভো ওয়াই২২ তে থাকছে এক চার্জে টানা ২৯ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা। বৃহস্পতিবার (২ মার্চ) থেকে দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ভিভো ওয়াই২২। মিলবে মেটাভার্স গ্রিন এবং স্টারলিট ব্লু রঙে। যা দিচ্ছে বেশ স্টাইলিশ লুক।

ভিভো ওয়াই২২ এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই সেন্সিং রেয়ার ক্যামেরা। একই সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেলের মাইক্রোক্যামেরা। যার মাধ্যমে যেকোনো ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব। সেলফিপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ভিভো ওয়াই২২। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, রেয়ার ফ্লাশ লাইটের পাশাপাশি সুপার নাইট ক্যামেরা। মাল্টি স্টাইল পোট্রেট এবং ভিডিও ফেস বিউটি সুবিধাও মিলছে।

গেমারদের জন্য টানা ৬ ঘণ্টা রিসোর্স ইন্টেনসিভ গেম খেলার সুবিধা দেবে ভিভো ওয়াই২২। মাল্টি টার্বো ৫.৫ প্রযুক্তি ব্যবহারে কোনো হ্যাং বা ল্যাগ ছাড়াই পাওয়া যাবে আল্ট্রা গেমিং মুডের সুবিধা। স্মার্টফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ২০ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা দেবে। ১৮ ওয়াটের ফ্লাশ চার্জিং প্রযুক্তি দেবে মাত্র ৮২ মিনিটে ৭০ শতাংশ চার্জের সুবিধা। মাত্র ১৫ মিনিটের চার্জে দেখা যাবে প্রায় সাড়ে তিন ঘণ্টার ভিডিও কিংবা সিনেমা। আবার গেমাররা চাইলেই একই চার্জে খেলতে পারবেন দুই রাউন্ড গেম।

ভিভো ওয়াই২২ তে ব্যবহার করা হয়েছে ৬.৫৬ এইচডি প্লাস ডিসপ্লে। যার মাধ্যমে রোদের আলোতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই স্ক্রিন দেখা যাবে। ভিভো ওয়াই২২ এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ প্রযুক্তি, যা হাতের ছাপ ও দাগ থেকে দেবে সুরক্ষা।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে হেলিও জি৮৫ প্রসেসর। রয়েছে পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্টের সুবিধা। সঙ্গে আরও রয়েছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বিশাল সুবিধা। ব্যবহারকারী প্রয়োজনীয় সবকিছু সংরক্ষণ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। প্রয়োজনে স্টোরেজ বাড়াতে পারবেন এক টিবি পর্যন্ত।

ভিভো ওয়াই২২ এর দাম পড়বে ১৯ হাজার ৯৯৯ টাকা।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...