অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ডেভেলপারদের জন্য বিশেষ সুবিধা আনলো চ্যাটজিপিটি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৪৩৯

গত নভেম্বরে তৈরি হওয়ার পর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন। বর্তমানে ‘চ্যাটজিপিটি’ শব্দটি এখন কম বেশি সবার কাছেই পরিচিত।

গুগলের মতোই এইটি সার্চ ইঞ্জিন এটি। তবে গুগলের চেয়ে অনেকটাই আলাদা এর কার্যকলাপ। অন্য সার্চ ইঞ্জিনের মতো চ্যাটজিপিটি এখনো লাইভ বা সরাসরি ইন্টারনেটে কাজ করে না। ইন্টারনেটে ২০২১ সাল পর্যন্ত যেসব তথ্য রয়েছে, শুধু সেগুলোই তার তথ্যভাণ্ডারে রয়েছে।

জটিল কোডের সমস্যা থেকে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টসহ রেসিপি সব ধরনের তথ্য পাবেন এতে। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য।

এবার চ্যাটজিপিটির প্রযুক্তি সহজলভ্য করতে নতুন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) উন্মুক্ত করেছে ওপেন এআই। ফলে যে কোনো প্রতিষ্ঠান বা নির্মাতা নিজেদের অ্যাপে সহজেই চ্যাটজিপিটির প্রযুক্তিসুবিধা যুক্ত করতে পারবে। নতুন এপিআইটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় প্রায় ১০ গুণ কম খরচে চ্যাটজিপিটির সব সুবিধা ব্যবহার করা যাবে।

এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, এপিআইতে চ্যাটজিপিটি ও হুইস্পার মডেল প্রবর্তন করা হয়েছে। ফলে এখন অত্যাধুনিক ভাষা এবং স্পিচ-টু-টেক্সট ফিচারে অ্যাক্সেস পাবে ডেভেলপাররা। যদিও এর জন্য পয়সা খরচ করতে হবে ডেভেলপার ও প্রতিষ্ঠানকে।

এরই মধ্যে চ্যাটজিপিটির এপিআই ব্যবহার শুরু করেছে স্ন্যাপচ্যাট সহ বেশ কয়েকটি কোম্পানি। চ্যাটজিপিটির এপিআই ইনস্টল করতে খরচ হচ্ছে মাত্র শূন্য দশমিক ০০২ ডলার। ওপেনএআই বলছে, তাদের প্রচলিত জিপিটি-৩.৫ মডেলগুলোর চেয়ে যা ১০ গুণ সস্তা। হুইস্পার এপিআইতে প্রতি মিনিট অডিও প্রতিলিপি করতে কেবল শূন্য দশমিক ০০৬ ডলার খরচ হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...