বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২৬
৪৮০
ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রোজায় চিকিৎসা সংক্রান্ত বিধিবিধান বিষয়ক বিশেষ সেমিনার। আগামী ৩ মার্চ ২০২৩ তারিখ, শুক্রবার সকাল ৯.৩০ টায় মগবাজার কনভেনশন হলে প্রথমবারের মতো বায়োমেডিকেল এথিক্স এর উপর অফলাইন সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সেমিনারের আলোচ্য বিষয় রোজা সংক্রান্ত ইসলামিক বিধিনিষেধ।
আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে রমজানের রোজাকে ফরজ করেছেন। কিন্তু কিছু কিছু মেডিকেল কন্ডিশনে রোজা ভঙ্গ হয়ে যায় এবং এরূপ পরিস্থিতি দয়াময় আল্লাহ মানুষকে রোজা থেকে বিরতিও দিয়েছেন। একজন ডাক্তার হিসেবে কখন, কোন অবস্থায় একজন রোগী রোজা রাখবেন না এবং কখন, কোন অবস্থায় রোজা ভেঙ্গে যায় সেটা রোগীদেরকে জানাতে হয় এবং তাদের জানানোর পূর্বে আমাদের নিজদেরকে তা জানতে হয়। এ সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচন অনুষ্ঠান সাজানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রথমেই পবিত্র কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা হবে। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ এইচ এম মুহতাসিম বিল্লাহ। এছাড়া র্যামফিট প্রতিষ্ঠার পেছনে গল্প, র্যামফিট এর স্বপ্ন, এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখবেন র্যামফিটের প্রতিষ্ঠাতা ডা. মো. শরীফুল ইসলাম শিশির।
এরপর আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ডা. মো. আশরাফুল আলম, চীফ একাডেমিক কোঅর্ডিনেটর, র্যামফিট। এরপর বিশেষ বক্তব্য রাখবেন ডা.মুফতি ইসমাইল হোসেন, শরীয়াহ উপদেষ্টা,র্যামফিট।
এরপর পরবর্তী আধা ঘন্টা সময় উন্মুক্ত থাকবে আলেম উলামাগণের জন্য যাতে করে উনারা মূল প্রবন্ধের উপরে আলোচনা-পর্যালোচনা করতে পারেন। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা হতে এবং শেষ হবে দুপুর ১২.৩০ টায়।
উক্ত আলোচনা সভায় চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং আলেম ওলামা উপস্থিত থাকতে পারবেন। আসন্ন রমজানে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে রোজা সংক্রান্ত বিধিনিষেধগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করাই উক্ত আলোচনা সভার মূল উদ্দেশ্য।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত