অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

রোজায় চিকিৎসা বিষয়ক সেমিনার শুক্রবার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৪৫২

ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রোজায় চিকিৎসা সংক্রান্ত বিধিবিধান বিষয়ক বিশেষ সেমিনার। আগামী ৩ মার্চ ২০২৩ তারিখ, শুক্রবার সকাল ৯.৩০ টায় মগবাজার কনভেনশন হলে প্রথমবারের মতো বায়োমেডিকেল এথিক্স এর উপর অফলাইন সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সেমিনারের আলোচ্য বিষয় রোজা সংক্রান্ত ইসলামিক বিধিনিষেধ।

আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে রমজানের রোজাকে ফরজ করেছেন। কিন্তু কিছু কিছু  মেডিকেল কন্ডিশনে রোজা ভঙ্গ হয়ে যায় এবং এরূপ পরিস্থিতি দয়াময় আল্লাহ মানুষকে রোজা থেকে বিরতিও দিয়েছেন। একজন ডাক্তার হিসেবে কখন, কোন অবস্থায় একজন রোগী রোজা রাখবেন না এবং কখন, কোন অবস্থায় রোজা ভেঙ্গে যায় সেটা রোগীদেরকে জানাতে হয় এবং তাদের জানানোর পূর্বে আমাদের নিজদেরকে তা জানতে হয়। এ সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচন অনুষ্ঠান সাজানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রথমেই পবিত্র কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা হবে।  পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ এইচ এম মুহতাসিম বিল্লাহ। এছাড়া র‍্যামফিট প্রতিষ্ঠার পেছনে গল্প, র‍্যামফিট এর স্বপ্ন, এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখবেন র‍্যামফিটের প্রতিষ্ঠাতা ডা. মো. শরীফুল ইসলাম শিশির।

এরপর আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ডা. মো. আশরাফুল আলম, চীফ একাডেমিক কোঅর্ডিনেটর, র‍্যামফিট। এরপর বিশেষ বক্তব্য রাখবেন ডা.মুফতি ইসমাইল হোসেন, শরীয়াহ উপদেষ্টা,র‍্যামফিট।

এরপর পরবর্তী আধা ঘন্টা সময় উন্মুক্ত থাকবে আলেম উলামাগণের জন্য যাতে করে উনারা মূল প্রবন্ধের উপরে আলোচনা-পর্যালোচনা করতে পারেন। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা হতে এবং শেষ হবে দুপুর  ১২.৩০ টায়।

উক্ত আলোচনা সভায় চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং আলেম ওলামা  উপস্থিত থাকতে পারবেন। আসন্ন রমজানে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে রোজা সংক্রান্ত  বিধিনিষেধগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করাই উক্ত আলোচনা সভার মূল উদ্দেশ্য।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...