অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিশেষ অবদান রাখায় সিপিপি’র ১৪ স্বেচ্ছাসেবকে সম্মাননা প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২০ রাত ০১:০৫

remove_red_eye

৯৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় দুযোর্গকালীন সময়ে উপকূলের মানুষকে সতর্কীকরন,উদ্ধার ও ত্রান কার্যক্রমে সহায়তা বিশেষ অবদান রাখায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ১৪ জন স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এই সম্মনানা প্রদান করা হয়। ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  উপকূলে সুরক্ষার জন্য কাজ করা সিপিপির স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্বারক তুলে দেন। ৭ টি উপজেলার ১৪ জন স্বেচ্ছাসেবককে এই সম্মননা প্রদান করা হয়। এর মেধ্য দিয়ে দুর্যোগ কালীন সময়ে  সিপিপির কাজ করার স্বৃকিতি পায়।
এসময় প্রদান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বষের বলেন,  ভোলা একটি দুর্যোগ প্রবন জেলা। কোন দুর্যোগ হলে প্রথমেই আঘাত হানে দ্বীপ জেলার উপরে। তাই সকলকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলে দুর্যোগের সময় ক্ষতি কম হবে বলে জানায়। এসময় তিনি আরো বলেন,দুর্যোগকালীন সময়ে সিপিপি স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপথ আশ্রয় নিতে কাজ করে যাচ্ছে। এমনকি নিজের জীবন বাজি রেখে মানুষকে রক্ষা করেন। তাই সিপিপির এই অবদান অতুলনীয়। সিপিপিকে আরো  দক্ষ হয়ে উপকূলের মানুষের জন্য কাজ করার আহবান জানায় তিনি। স্থানীয় সরকার উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান সভাত্বিতে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাহার মিয়া, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন,জেলা ত্রান কর্মকর্তা এবিএম আকরাম হোসেন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন মিয়া, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসালম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলন করেন সিপিপির চরফ্যাশ উপজেলার সহকারী পরিচালক মো: মোকাম্মেল হোসেন।
সম্মননা প্রাপ্ত স্বেচ্ছাসেবকরা হলেন- ভোলা সদর উপজেলার  প্রিন্স বাবু গোলদার,জান্নাতুল ফেরদাউস, দৌলতখান উপজেলার  মোহাম্মদ আবু তাহের,হালিমা বেগম, বোরহানউদ্দিন উপজেলার ওবায়েদুল্লাহ আরজু,হালিমা বেগম,তজুমদ্দিন উপজেলার মো:হাফেজ জান্নাতুল ফেরদাউস, লালমোহন উপজেলার মো: নজরুল ইসলাম,পারভীন আক্তার,চরফ্যাশন উপজেলারমো: শাহজাহান খোকন,শাহানুর বেগম, মনপুরা উপজেলার মো: ইউনুছ শরীফ, নিশাত মজুমদার । এসময় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন কে বিশেষ সম্মনানা প্রদান করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...