বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২০ রাত ০১:০৫
৯৬০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দুযোর্গকালীন সময়ে উপকূলের মানুষকে সতর্কীকরন,উদ্ধার ও ত্রান কার্যক্রমে সহায়তা বিশেষ অবদান রাখায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ১৪ জন স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এই সম্মনানা প্রদান করা হয়। ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকূলে সুরক্ষার জন্য কাজ করা সিপিপির স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্বারক তুলে দেন। ৭ টি উপজেলার ১৪ জন স্বেচ্ছাসেবককে এই সম্মননা প্রদান করা হয়। এর মেধ্য দিয়ে দুর্যোগ কালীন সময়ে সিপিপির কাজ করার স্বৃকিতি পায়।
এসময় প্রদান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বষের বলেন, ভোলা একটি দুর্যোগ প্রবন জেলা। কোন দুর্যোগ হলে প্রথমেই আঘাত হানে দ্বীপ জেলার উপরে। তাই সকলকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলে দুর্যোগের সময় ক্ষতি কম হবে বলে জানায়। এসময় তিনি আরো বলেন,দুর্যোগকালীন সময়ে সিপিপি স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপথ আশ্রয় নিতে কাজ করে যাচ্ছে। এমনকি নিজের জীবন বাজি রেখে মানুষকে রক্ষা করেন। তাই সিপিপির এই অবদান অতুলনীয়। সিপিপিকে আরো দক্ষ হয়ে উপকূলের মানুষের জন্য কাজ করার আহবান জানায় তিনি। স্থানীয় সরকার উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান সভাত্বিতে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাহার মিয়া, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন,জেলা ত্রান কর্মকর্তা এবিএম আকরাম হোসেন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন মিয়া, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসালম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলন করেন সিপিপির চরফ্যাশ উপজেলার সহকারী পরিচালক মো: মোকাম্মেল হোসেন।
সম্মননা প্রাপ্ত স্বেচ্ছাসেবকরা হলেন- ভোলা সদর উপজেলার প্রিন্স বাবু গোলদার,জান্নাতুল ফেরদাউস, দৌলতখান উপজেলার মোহাম্মদ আবু তাহের,হালিমা বেগম, বোরহানউদ্দিন উপজেলার ওবায়েদুল্লাহ আরজু,হালিমা বেগম,তজুমদ্দিন উপজেলার মো:হাফেজ জান্নাতুল ফেরদাউস, লালমোহন উপজেলার মো: নজরুল ইসলাম,পারভীন আক্তার,চরফ্যাশন উপজেলারমো: শাহজাহান খোকন,শাহানুর বেগম, মনপুরা উপজেলার মো: ইউনুছ শরীফ, নিশাত মজুমদার । এসময় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন কে বিশেষ সম্মনানা প্রদান করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত