বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:০৬
২৫৩
বিশ্ব সাঁতার সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স (সাবেক ফিনা) সভাপতি হুসেইন আল মুসাল্লাম বলেছেন, সাঁতারের মানোন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে বিশ্ব সাঁতার সংস্থা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন,‘ ঢাকায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের সাঁতার কর্মকর্তাদের সাথে আমার দারুণ সুখস্মৃতি ও সুসম্পর্ক রয়েছে। সেই সাথে স্মৃতি রয়েছে বাংলাদেশে অলিম্পিক মুভমেন্টের সাথেও। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি শাহীনের (এডমিরাল এম শাহীন ইকবাল) সাথে দেখা হওয়ায় আমি সত্যি আনন্দিত।’
কুয়েতের এই নাগরিক আরো বলেন,‘বাংলাদেশ সুইমিং ফেডারেশন সত্যিকার অর্থেই এশিয়ান সুইমিং ফেডারেশন ও বিশ্ব সাঁতার সংস্থার ভালো সহযোগী। ঢাকা হলো সেই স্থান, যেখানে এশিয়ান একোয়াটিক্সের সূচনা হয়েছিলো। একজন এশিয়ান হিসেবে বিশ্ব সাঁতার সংস্থার নেতৃত্ব দেবার ক্ষেত্রে আমি ঢাকার গুরুত্বকে অপরিসীম মনে করি।’
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক এবং কুয়েত অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব হিসেবে দ্বায়িত্বরত হুসেইন আল মুসাল্লাম বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে বিশ্ব সাঁতার সংস্থা থেকে বাংলাদেশ সুইমিং ফেডারেশন সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে সব ধরণের সহায়তা দেয়া হবে। যাতে করে বাংলাদেশ সাঁতার, ডাইভিং এবং অন্যান্য টেকনিক্যাল দিকসমূহে উন্নতি করতে পারে।’
সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এসব ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে। তিন ধাপের কার্যক্রম আমরা নিয়ে থাকি। প্রথম ধাপে, একেবারে তৃনমূল থেকেই শুরু করা হলে একেবারে শিশুদের জন্য সাঁতার শেখার সুযোগ তৈরি হবে। এইক্ষেত্রে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি দিক থেকে সহায়তা দেয়ার জন্য বিশ্ব সাঁতার সংস্থা প্রস্তুত রয়েছে।
দ্বিতীয় ধাপে, সাঁতারুদের মানোন্নয়নের চেষ্টা করা যায়। এক্ষেত্রে শীঘ্রই উন্নত মানের কোচদের বাংলাদেশে আট সপ্তাহের জন্য পাঠানো হবে যারা স্থানীয় কোচদের প্রশিক্ষণ দেবে। এছাড়া তৃতীয় পর্যায়ে স্থানীয় কোচ ও রেফরিদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিশ্ব সাঁতার সংস্থা।
সুত্র বাসস
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক