অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরাঞ্চলের শিশুরা পায়নি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:২২

remove_red_eye

৩৮৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুরা নির্দিষ্ট সময়ের ১১ দিন পেরিয়ে গেলেও পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও চর শাহজালালের কোনো শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়নি। এর আগে গত সোমবার (২০ ফেব্রæয়ারী) সারাদেশে এক যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। তবে নির্দিষ্ট ওই সময়ের ১১ দিন পেরিয়ে গেলেও লালমোহনের চরাঞ্চলের শিশুরা বঞ্চিত রয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও চর শাহজালালে ভিটামিন এ প্লাস খাওয়ার উপযোগী শিশু রয়েছে ২৭০ জন। এদের মধ্যে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু ২২৫ জন এবং ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশু রয়েছে ৪৫ জন।
চর কচুয়াখালী ও চর শাহজালালের বাসিন্দা মো. নাসিম, হেজু, ইলিয়াস ও আক্তার হোসেন জানান, আমাদের চরের বাসিন্দারা এমনেতেই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। যাতে করে এখানের মানুষদের রোগ-বালাই লেগেই থাকে। এছাড়া বছরে একবার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সেই একদিনও নির্দিষ্ট সময়ে এ চরে স্বাস্থ্য বিভাগের কেউ আসে না। এবছর এখনও আমাদের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়নি। তাই সংশ্লিষ্টদের কাছে অনুরোধ; আমাদের কোমলমতি শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে যেন দ্রæত সময়ের মধ্যে এখানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
এব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, লোকবল কম থাকার কারণে সারাদেশের সঙ্গে এক যোগে বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয়নি। তবে খুব দ্রæত সময়ের মধ্যে চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...