অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নতুন রূপে এলো বাজাজের ৭০ দশকের স্কুটার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৪২

remove_red_eye

৪৩৪

১৯৭২ সালে ভারতীয় বাজারে আসে বাজাজের প্রথম টু-স্ট্রোক ইঞ্জিনের স্কুটার। সাধারণ মানুষের হাতে স্কুটারের চাবি তুলে দিয়েছিলেন সেই সময়ের মোটর উদ্যোক্তা রাহুল বাজাজ। সেই থেকে এখন পর্যন্ত অসংখ্য স্কুটার বাজারে এনেছে বাজাজ। তবে এবার ৭০ দশকের বাজাজ চেতক স্কুটার নিয়ে এলো সংস্থাটি।

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে ৩ কিলোওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। এটি ৩.৮ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হবে। স্কুটারটি ১৪০০ আরপিএমে ১৬এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। স্কুটারটি ইকো এবং স্পোর্ট- দুটি রাইডিং মোডে চালানো যাবে।

পাশাপাশি পুরোনো মডেলের তুলনায় ২০ শতাংশ রেঞ্জও বেড়েছে এই ইলেকট্রিক স্কুটারে। ২০২৩ বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে ফুল চার্জে সর্বোচ্চ ১০৮ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এটির ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা সময় নেবে। ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬৩ কিলোমিটার।

স্কুটারটিকে একটি প্রিমিয়াম ফিল দিতে বড় এবং নতুন সব রঙের এলসিডি ডিসপ্লে কনসোল যুক্ত করা হয়েছে। ম্যাট গ্রে, ম্যাট ক্যারিবিয়ান ব্লু এবং সাটিন ব্ল্যাক ৩টি রঙের বিকল্পে বেছে নিতে পারবেন বৈদ্যুতিক স্কুটারটি। এই প্রিমিয়াম সংস্করণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার টাকা (এক্স-শোরুম, ব্যাঙ্গালোর)।

সুত্র জাগো

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...